আবারও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫

আবারও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
আবারও সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে তিনটি পরিবারের ৬ নারী, ৭ পুরুষ ও ৭ শিশু রয়েছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটে।



পুশইনকৃতরা হলেন- কুড়িগ্রামের দক্ষিণ আজুয়াটারি গ্রামের মো. জয়নাল আবেদীন (৫৫), তার প্রথম স্ত্রী মোছা. জাহেরা বিবি (৩৬), দ্বিতীয় স্ত্রী মোছা. মনোয়ারা বিবি (৩৩), ছেলে মো. মজিদুল ইসলাম (১৮), মো. আশিদুল হক (১৫), মো. আব্দুল্লাহ (৫), মো. ইসমাইল (২), মেয়ে মোছা. আকলিমা খাতুন (১৪), মোছা. জামিলা (১৩), মোছা. সুমাইয়া (১০), মজিদুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনা বিবি (১৮)।

Manual7 Ad Code

 

একেই জেলার বড় ভিটা গ্রামের মো. নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম (৭৪), ছেলে মো. মমিনুল (৩২), মো. মমিনুলের স্ত্রী মোছা. আমিনা (২৮), ছেলে মো. আল আমিন (৭), মেয়ে মোছা. মনিশা (৫), ছেলে মো. মাসুদ (১৬) এবং পাবনা জেলার ভেড়ামারা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. জান্নাতুল ফেরদৌস (২০)।

 

Manual3 Ad Code

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত দিয়ে পাঠানোর পর সঙ্গে সঙ্গেই তাদের আটক করেছে বিজিবি। আটকদের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে গত ২৮ মে ছাতকের একই সীমান্ত দিয়ে ১৬ জন ও ১২ জুন ১৭ জনকে পুশইন করে বিএসএফ।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code