সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
ইজারা বিহীন সীমান্ত নদী জাদুকাটায় চুরি করা খনিজ বালু বোঝাই ট্রলার সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামের আলা উদ্দিনের আলী হোসেন ও পার্শ্ববর্তী কোনাটছড়া গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল কাদের।
সোমবার (১৪ জুলাই) সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
এরআগে রোববার (১৩ জুলাই) ইঞ্জিন চালিত ষ্টিল বডি একটি ট্রলার, ৪শ’ ঘনফুট খনিজ বালু জব্দ দেখিয়ে চুরিতে জড়িত আলী হোসেন, আব্দুল কাদেরর বিরুদ্ধে পুলিশ বাদী হয়েছে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
সোমবার জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের ইজারাবিহীন সীমান্ত নদী জাদুকাটা থেকে খনিজ বালু চুরি করে নদী তীরবর্তী ফাজিলপুরের গড়েরঘাট এলাকায় ইঞ্জিন চালিত ষ্টিল বডি ট্রলারে বালু লোড করছিলো একদল দুর্বৃত্ত।
এরপর নৌ পথে বালি বোঝাই ট্রলার অন্যত্র সড়িয়ে নেয়ার পথে শনিবার মধ্যরাত পরবর্তী সময়ে ট্রলার বোঝাই বালু সহ দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
জাদুকাটা নদী তীরবর্তী ভোক্তভোগী মানুষজনের অভিযোগ, ইজারাবিহীন জাদুকাটা নদী থেকে প্রতি দিবারাত্রী কোটি কোটি টাকার খনিজ বালু-পাথর চুরি করছে প্রভাবশালী মহলের মদদে। কালে ভ্রদ্রে লোক দেখানো পুলিশী অভিযান হলেও থামছে না খনিজ বালু-পাথর চুরির অপকর্ম। মূলত; প্রভাবশারীদের সুযোগ তৈরী করে দিতে গিয়ে পুলিশ অভিযানের নামে আইওয়াশ করছে বলে অভিযোগ উঠেছে।
(সুরমামেইল/এইচএসএ)
Design and developed by ওয়েব হোম বিডি