সিলেট সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশ ইন বিএসএফের

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

সিলেট সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশ ইন বিএসএফের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ৫৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বুধবার (১৬ জুলাই) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ ইনের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual3 Ad Code

 

বিজিবি জানায়, বুধবার দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক পাঁচটি গ্রুপে মোট ৫৫ জনকে পুশ ইন করা হয়। পরে তাদের বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুশ ইন করা ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক, যারা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে যায়।

Manual8 Ad Code

 

সিলেট জেলার কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাইরাগ থেকে সাতটি পরিবারের মোট ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে পাঁচজন পুরুষ, ৯ জন নারী ও পাঁচটি শিশু রয়েছে। তাদের মধ্যে নড়াইল জেলার ১৭ জন, কুষ্টিয়া জেলার একজন ও খুলনা জেলার একজন।

 

আর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোকামপুঞ্জি থেকে ৯টি পরিবারের মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও তিনটি শিশু রয়েছে। তাদের মধ্যে যশোর জেলার পাঁচজন, নড়াইল ও বরিশাল জেলার দুজন করে এবং হবিগঞ্জ নরসিংদী, সিলেট ও সাতক্ষীরা জেলার একজন করে রয়েছে।

 

তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলজুরি থেকে একই পরিবারের এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়। যাঁদের বাড়ি যশোর জেলায়।

Manual6 Ad Code

 

এদিকে সুনামগঞ্জ জেলার অন্তর্গত নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ী থেকে আটটি পরিবারের মোট ২১ জনকে আটক করা হয়। যাদের মধ্যে চারজন পুরুষ, ১৫ জন নারী ও দুটি শিশু রয়েছে। তাদের মধ্যে সাতক্ষীরা জেলার ৯ জন, যশোর জেলার পাঁচজন, নড়াইল জেলার চারজন ও সিলেট জেলার তিনজন।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code