সুনামগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

সুনামগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে (৫৫ ) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ফজলুল রহমানের বিরুদ্ধে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (১৬ জুলাই) রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটেছে।

 

নিহত মজিবুর রহমান চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে ফজলুল রহমান ও মজিবুর রহমান। তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে বুধবার এশার নামাজরত অবস্থায় ভাই ফজলুল রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ভাই মজিবুর রহমানকে আঘাত করলে লুটিয়ে পড়েন তিনি।

Manual2 Ad Code

 

পরে মসজিদের অন্য মুসল্লিরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বড় ভাই ফজলুল রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code