সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল মা-মেয়ে’সহ ৩ জনের প্রাণ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল মা-মেয়ে’সহ ৩ জনের প্রাণ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সড়ক দুর্ঘটনায় ইসকন সেবায়েত ও তার শিশুকন্যাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার প্রয়াত প্রণয় দাশের স্ত্রী ইসকন সেবায়েত আবাদিত কেশবা প্রিয়, তার শিশুকন্যা প্রথমা চৌধুরী, সিএনজি অটোরিকশা চালক পৌর শহরের নবীনগরের বাসিন্দা সজল ঘোষ।

 

নিহত প্রথমা চৌধুরী সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

Manual6 Ad Code

 

মা আবাদিত কেশবা প্রিয়’র গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং নবীপুর। মা ও মেয়ে শুক্রবার সিএনজিচালিত অটোরিকশা যোগে সিলেটে যাবার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা নিহত হন।

 

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেটে যাচ্ছিলো। সকাল সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জের পাগলার শক্রমর্দন-বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা যাত্রী আবাদিত কেশবা প্রিয়, তার শিশু কন্যা প্রথমা চৌধুরী, চালক সজল ঘোষ নিহত হন।

 

এ ঘটনায় ট্রাক চালক পারভেজকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পারভেজ দিরাই উপজেলার ভাটিপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে। সে সিলেটের বাদাম বাগিচা এলাকায় বসবাস করত।

 

Manual5 Ad Code

শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ জানান, ট্রাক চালককে আটকের পর দুর্ঘটনা কবলিত ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code