সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সীমান্ত থেকে নিয়ে যাবার পথে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) জেলার সুনামগঞ্জ সীমান্তের ওপার (ভারত) থেকে মোটরসাইকেলযোগে দুটি ব্যাগভর্তি করে কার্তুজ নিয়ে যাবার পথে জামালগঞ্জের সাচনা বাজার এলাকা থেকে ওই দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত গ্রাম মঙ্গলকাটা আমপাড়া (রাধানগর) গ্রামের জামাল মিয়ার ছেলে মামুন মিয়া, একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে উবায়দুল।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, সীমান্তের ওপার ভারত থেকে দুটি মোটরসাইকেলযোগে চার আরোহী দুটি ব্যাগভর্তি শর্টগানের কার্তুজের চালান নিযে যাবার পথে জেলার জামালগঞ্জের সাচনা বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম মামুন ও উবায়দুলকে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজতে থাকা দুটি ব্যাগ তল্লাশী করে ৯৫০ রাউন্ড শর্ট গানের কার্তুজ ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। একই সময় গ্রেফতার দুই অস্ত্রকারবারির সাথে আসা অপর দুই অস্ত্র কারবারি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
(সুরমামেইল/এইচএসএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি