সুনামগঞ্জের ডিসি-ইউএনও’সহ ১০ জনকে কারন দর্শানোর নোটিশ

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

সুনামগঞ্জের ডিসি-ইউএনও’সহ ১০ জনকে কারন দর্শানোর নোটিশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারি কমিশনার ভুমি (এ্যাসিল্যান্ড), সহকারি পুলিশ সুপার তাহিরপুর সার্কেল, থানার ওসিসহ ১০ জনকে কারন দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে।

 

ইজারার নীতিমালা শর্তবলী লঙ্গন করে খনিজ বালু ও পাথর সমৃদ্ধ জাদুকাটা বালু মহাল-১,২ ও মহাল বহি:র্ভুত সীমানায় জাদুকাটা নদীর পাড় (তীর) কাটা, পরিবেশধ্বংসী ইঞ্জিন চালিত সেইভ মেশিনে বালু-পাথর চুরি, লুটকান্ডে গোপনে সহযোগিতা ও উচ্চ আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), তাহিরপুরের ইউএনও, এ্যাসিল্যন্ড) সহ ওই ১০ জনকে কারন দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির পরপরই কারন দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।

 

Manual4 Ad Code

মামলা ও আদেশে সুনামগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) বিশ্বম্ভপুরের ইউএনও, এ্যাসিল্যান্ড ওসি সহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

 

মামলার বাদী উচ্চ আদালতে অভিযোগ করেন, হাইকোর্টের পূর্বর নিষেধাজ্ঞা সত্ত্বেও জাদুকাটা বালু মহাল-১,২ ও মহাল বহি:র্ভুত সীমানায় জাদুকাটা নদীর পাড় (তীর) কাটা, পরিবেশধ্বংসী ইঞ্জিন চালিত সেইভ মেশিনে খনিজ বালু-পাথর চুরি, লুটকান্ডে মোটা অংকের ঘুস নিয়ে গোপনে সহযোগিতা করছেন সুনামগঞ্জের ডিসি, তাহিরপুরের ইউএনও, এ্যাসিল্যান্ড, এএসপি (তাহিরপুর সার্কেল), ওসি, বিশ্বম্ভপুরের ইউএনও, এ্যাসিল্যান্ড, ওসি সহ তাদের অধীনে দায়িত্বরতরা।

 

আদালতে মামলার শুনানিতে বাদীপক্ষ আরও অভিযোগ করেন, জাদুকাটা নদীতে প্রকাশ্যে, আড়ালে নদীর পাড় কেটে, কোয়ারি (গর্ত) করে, পরিবেশধ্বংসী ইঞ্জিন চালিত নিষিদ্ধ সেইভ মেশিনে হাজার কোটি টাকার অধিক মুল্যের রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালু চুরি, লুট হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত।

 

এসব লুপাট চুরির ঘটনা আড়াল করতে সুনামগঞ্জ জেলা, উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে কাল ভদ্রে লোক দেখানো ‘অভিযান’ পরিচালনা করা হয়। এমন নানামুখী নাটকীয়তার অভিযোগও আদালতের নজরে আনা হয়েছে।

Manual2 Ad Code

 

শুনানী শেষে আদালত ডিসি, ইউএনওসহ অভিযুক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে আদেশ প্রদান করেন।

 

মঙ্গলবার হাইকোর্টে মামলা, ওই আদেশের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী ব্যারিষ্টার মো: উজ্জল হোসাইন।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, আদালতের আদেশের কপি এখনো পাইনি।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code