সন্ধান মিলেছে নিখোঁজ সেই নারী চিকিৎসকের

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

সন্ধান মিলেছে নিখোঁজ সেই নারী চিকিৎসকের

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. তাহমিনা আক্তার লাভলীকে (৬৬) পাওয়া গেছে।

Manual4 Ad Code

 

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তাঁর উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

 

এদিকে সন্ধ্যায় পরিবার জানায়, তাঁকে তাদের এক আত্মীয়ের বাসায় পাওয়া গেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

 

এসএমপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘তিনি অপহৃত হননি নিরাপদ অবস্থায় পরিবারই তাঁকে খুঁজে পেয়েছে।’

Manual5 Ad Code



ডা. তাহমিনা গতকাল শুক্রবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে নিখোঁজ হন। বিষয়টি জানাজানির পর শনিবার দুপুরে তাঁর সন্ধান চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় পুলিশ।

 

(সুরমামেইল/এমকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code