সুনামগঞ্জ-১ আসনে মনোয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দলীয় প্রার্থী আনিসুল হক

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

সুনামগঞ্জ-১ আসনে মনোয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দলীয় প্রার্থী আনিসুল হক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) মনোয়নপত্র সংগ্রহ করলে বিএনপির দলীয় প্রার্থী আসিনুল হক।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে দলীয়নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি মনোয়নপত্র সংগ্রহ করেন।

Manual6 Ad Code

 

এ সময় তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, প্রথম যুগ্ন আহ্বায়ক সদর ইউপি চেয়াম্যান জুনাব আলী, যুগ্ন আহবায়ক আবুল হুদা, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা রুহুল আমিন, ফেরদৌস আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান,মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী. তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোশাহিদ আলম তালুকতার, সাধারন সম্পাদক হাজি আব্দুস সামাদ মুন্সী,উওর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠ পর্যায়ে যুবদলের রাজনীতি থেকে উঠে আসা কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক তাহিরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হককে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করেন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code