সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে ভারতীয় কয়লা বোঝাই ট্রাক চাপায় সুলেমান মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তাহিরপুরের চারাগাঁও স্থল শুল্ক স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলেমান উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত গ্রামের মনা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির নিয়ন্ত্রিত কাষ্টমস রোডের চারাগাঁও স্থল স্টেশনে ভারতীয় রফতানীকারক প্রতিষ্ঠান গ্রীল উইজ মারউয়িন নামক একটি প্রতিষ্ঠানের ১২ হাজার কেজি কয়লা ধারণক্ষমতা সম্পন্ন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুলেমানকে চাঁপা দেয়। ওই সময় রোডেই শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে সুলেমান মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিজিবি, কাষ্টমস, আমদানিকার প্রতিষ্ঠানের নজর এড়িয়ে রহস্যজনকভাবে ভারতীয় ট্রাক ড্রাইভার, হেলপার ভারতে পালিয়ে গেলে জনতা ঘাতক ট্রাকটিকে শাহীন চৌধুরীর আমদানিকারক প্রতিষ্ঠান চৌধুরী ইন ট্রেড নামক ডিপোতে আটকে রাখেন। এরপর ভারতীয় কয়লাসহ থানা পুলিশ ট্রাকটিকে জব্দ করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এই তথ্য নিশ্চিত করেন জানান, থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠাবে এবং আপাতত কয়লাসসহ ট্রাক জব্দ করে থানায় একটি নিয়মিত মামলা রুজুর জন্য ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
(সুরমামেইল/এইচএসএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি