সুনামগঞ্জে সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

সুনামগঞ্জে সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে চারাগাঁও সীমান্ত এলাকা থেকে বিস্ফোরকে ব্যবহৃত ২৪টি ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, উদ্ধার হওয়া ডিটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রস্তুত করা সম্ভব।

 

গোপন সংবাদ পেয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) চারাগাঁও সীমান্তের মাইজহাটি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এ দ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

 

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলকে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের অস্ত্র, মাদকদ্রব্য, চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহলসহ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

 

উদ্ধার হওয়া বিস্ফোরকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code