দোয়ারাবাজারে সাত বিষয়ে ফেল করে প্রধান শিক্ষকের কক্ষে তালা!

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

দোয়ারাবাজারে সাত বিষয়ে ফেল করে প্রধান শিক্ষকের কক্ষে তালা!

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দোয়ারাবাজারে এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় ফরম ফিলাপ করতে না দেওয়ায় ক্ষুব্ধ এক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ নিয়ে প্রতিবাদ করলে শিক্ষকদের সঙ্গেও অসদাচরণ করেন ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা।

Manual5 Ad Code

 

প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্র এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেছে। ফলে তাকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

 

এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী তার বন্ধু-বান্ধব নিয়ে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ শিক্ষার্থীর এমন আচরণে প্রতিবাদ করলে তার সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়। পরে ওই শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে দেয়।

 

বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘পরে প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেওয়া হয়।’

Manual3 Ad Code

 

দশম শ্রেণির ওই শিক্ষার্থী বলে, ‘ম্যাডাম দুই-তিন বিষয়ে যারা ফেল করেছে তাদেরও সুযোগ দিয়েছেন। আমরা বলেছি, সাত বিষয়ে ফেল করেছি, আমাদেরকেও সুযোগ দেন। তাদের দিতে পারলে আমাদের কেন দিতে পারবেন না।- তিনি অস্বীকার করলে একটি কক্ষে আমি তালা দিয়ে দিয়েছি।’

 

ওই শিক্ষার্থীর বাবা স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, যদি ছেলে এমন কাজ করে থাকে তাহলে সেটি অবশ্যই নিন্দনীয়।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। স্কুলে কেউ সন্ত্রাসী কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমরাও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করব।’

 

(সুরমামেইল/এসডিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code