সুনামগঞ্জের ২০ জন শিশু পেল সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

সুনামগঞ্জের ২০ জন শিশু পেল সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ

Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সুনামগঞ্জের ২০ জন স্কুল পড়ুয়া শিশু পেয়েছে শিশু সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ। শনিবার থেকে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালা শেষ হয়েছে রোববার বিকেলে।

 

অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সমাপনী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায়।

 

বিডিনিউজজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের সভাপতিত্বে ও সাংবাদিক ছায়াদ হোসেন সবুজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন হ্যালো’র প্রশিক্ষক মো. মনির হোসেন।

 

Manual1 Ad Code

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায় বলেন, উন্নত প্রযুক্তির যুগে বাস করছি আমরা। এখন সব কিছু সহজ হলেও এই প্রশিক্ষণ তোমাদের ভিত্তি গড়ে দিবে। প্রশিক্ষণ লব্দ জ্ঞান পরবর্তী পেশাগত জীবনে বিশেষ কাজে দিবে। সুনামগঞ্জে বাল্যবিয়ের প্রবণতা রোধে কোমলমতি প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

 

বিশেষ অতিথি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন বলেন, এই প্রশিক্ষণ আগামী দিনে তোমাদের নাগরিক অধিকার ও কর্তব্যকেও মনে করিয়ে যথাযথ কাজ করতে উদ্ধুদ্ধ করবে।

Manual3 Ad Code

 

সমাপনী অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করে শোনান প্রশিক্ষণার্থী শিশু জুবিন তালুকদার। এর আগে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মশালায় সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসা থেকেও শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তারা প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শিশু অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code