জাদুকাটায় বালু চুরি: আ.লীগ নেতা পাথ্থর মোতালেবসহ ১৪ জনের নামে মামলা

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

জাদুকাটায় বালু চুরি: আ.লীগ নেতা পাথ্থর মোতালেবসহ ১৪ জনের নামে মামলা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সীমান্ত নদী জাদুকাটায় ইজারাবহি:ভুর্ত নদীর তীর (পাড়) কেটে খনিজ বালু চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা পাথ্থর মোতালেবসহ ১৪ জনের নামে মামলা সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে চুরি করা খনিজ বালু বোঝাই ষ্টিল বডি ট্রলার।

 

মামলার আসামিরা হলেন- উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ছড়ার পাড় গ্রামের আওয়ামী লীগ নেতা (একাধিক মামলার আসামি) এক সময়ের পান দোকানদার আব্দুল মোতালেব ওরফে পাথ্থর মোতালেব,ঢালারপাড় গ্রামের ভুট্টু , লাউগড়ের শফিকুল, জব্বার, জাঙ্গালহাটির ফারুক, কলাগাঁও সীমান্ত গ্রামের (একাধিক মামলার আসামি) হাবিবুর রহমান হাবি সর্দার সহ অজ্ঞাত নামা ৭ থেকে ৮ জন।

 

ওই মামলায় পতিত আওয়ামী সরকারের আমলে ও বর্তমান অন্ত:বর্তীকালীন সরকারে সময়েও রাষ্ট্রীয় সম্পদ লুপাটকারি সেই ১১০ কোটি টাকা খনিজ বালু, পাথর, বোল্ডার লুটের মূল হোতা আব্দুল মোতালেব ওরফে পাথ্থর মোতালেবের নামে একাধিক মামলা রয়েছে।

 

Manual4 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাবিকুল হাসান রাসেল জানান, পরিবেশধ্বংসী অবৈধ ড্রেজার, সেইভ মেশিনে ইজারাকৃত কিংবা ইজারাবহি:র্ভুত এলাকায় জাদুকাটায় ও ইজারাবিহিন, মাহারাম, পাটলাই নদীর তীর (পাড়) কেটে খনিজ বালু পাথর চুরিতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে।

Manual5 Ad Code

 

প্রসঙ্গত, গেল রোববার (২৫ জানুয়ারি) রাতে খনিজ বালি বোঝাই ষ্টিল বডি ট্রলার জব্দ দেখিয়ে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় ওই মামলাটি দায়ের করেন।

 

Manual5 Ad Code

মামলা সুত্রে জানা যায়, উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ছড়ার পাড়গ্রামের আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব ওরফে পাথ্থর মোতালেবের মদদে অভিযুক্ত আসামিরা সংঘবদ্ধ হয়ে রবিবার বিকেলে সীমান্ত নদী জাদুকাটার ইজারাবহি:র্ভুত এলাকায় বরাবরের মতই নদীর তীর (পাড়) কেটে খনিজ বালি চুরি চুরি করে ষ্টিল বডি ট্রলারে বোঝাই করে।

Manual4 Ad Code

 

এরপর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বালি বোঝাই ইঞ্জিনযুক্ত ট্রলারটি জব্দ করে গেল রোববার রাতেই পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া খনিজ বালু চুরিতে জড়িত ১৪ বালি চোরের নামে থানায় মামলা দায়ের করেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code