সুনামগঞ্জ-৫ আসনে অর্ধলক্ষ ভোটের ব্যবধানে বিএনপির জয়

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে অর্ধলক্ষ ভোটের ব্যবধানে বিএনপির জয়

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা কলিম উদ্দিন আহমদ মিলন।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য মিলন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

Manual8 Ad Code

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার: ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ: ২ লাখ ৭০ হাজার ৬২০ জন। নারী ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ এবং হিজড়া ভোটার ২ জন। আসটিতে মোট ভোট কেন্দ্র ১৭০টি।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code