ভুমি অফিসের তালা ভেঙ্গে চুরির মামলায় গ্রেফতার ২

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ভুমি অফিসের তালা ভেঙ্গে চুরির মামলায় গ্রেফতার ২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে ভুমি অফিসে তালা ভেঙ্গে চুরির মামলায় অভিযুক্ত দুই চোরকে গ্রেফতার করেছে পলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিনের গোলকপুর গ্রামের আলাল ওরফে মনির, পাশের গ্রাম বালিয়াঘাটের আবু তালিব।

Manual1 Ad Code

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারো পাঠনো হয়েছে বলে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের (মিডিয়া) সেলের দায়িত্বশীল অফিসার।

 

Manual6 Ad Code

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর তেলিগাওস্থ ভুমি অফিসের (ডিহিভাটি কাঁচারি অফিস) রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তালা ভেঙ্গে একটি আইপিএস,গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা একটি, ইলেক্ট্রিক চায়ের কেথলি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা।

 

রোববার রাতে উপজেলার শ্রীপুর তেলিগাওস্থ ভুমি অফিসের (ডিহিভাটি কাঁচারি অফিস) ভুমি সহকারি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী বাদী হয়ে আলাল ওরফে মনির, তার সহযোগী আবু তালিব সহ কয়েকজন অজ্ঞাতনামা চোরের নামে থানায় মামলা দায়ের করেন।

 

সোমবার রাতে মামলার তদন্তকারি অফিসার তাহিরপুর থানার এসআই রিপন উদ্দিন জানান, মামলায় দু’জনকে গ্রেফতার করা হলেও চোরাই মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code