কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের নগ্ন লাশ

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের নগ্ন লাশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে কুপিয়ে হত্যাকাণ্ডের পর আজগর আলী (৫৫) নামে এক কৃষকের নগ্ন লাশ ভাসিয়ে দেওয়া হয় সীমান্ত নদী জাদুকাটায়।

Manual3 Ad Code

 

সোমবার (৩০) মার্চ বেলা সাড়ে ১২টার সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই জানান, সকালে পুলিশি হেফাজতে ওই কৃষকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

কৃষক আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর উত্তর হাটির মৃত ইসমাঈল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্ত্রীসহ ২ ছেলে ও এক মেয়ের জনক।

 

থানার এসআই আরো জানান, দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে রোববার (২৯ মার্চ) মধ্যরাত পরবর্তী সময়ে আজগর আলীর নগ্ন মরদেহ সীমান্ত নদী জাদুকাটায় ভাসিয়ে দেয়।

 

সকালে খবর পেয়ে তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীর থেকে ভাসমান মরদেহ পুলিশ উদ্ধার করে।

 

Manual5 Ad Code

নিহতের ছেলে সৈয়দ মিয়া জানান, রোববার রাত ১০টার দিকে গ্রামের চায়ের দোকানে চা পান করে বাড়ি ফিরবেন বলে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি আজগর আলী। সোমবার ভোররাতে বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীরে নগ্ন মরদেহ ভাসার খবর পেয়ে পরিবারের সদস্যরা নদী তীরে গিয়ে আজগর আলীকে শনাক্ত করেন।

 

তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম নিহতের পরিবারের বরাতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে কৃষকের নগ্ন মরদেহ নদীতে ভাসিয়ে দেয় মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাঁপা দিতে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code