সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবীতে প্রবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) উপজেলার পৌরশহরস্থ নুর ম্যানশনে সম্মুখে গোলাপগঞ্জ উপজেলা ফারিয়ার সভাপতি আনওয়ার হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়।
ঢাকাদক্ষিনের ফারিয়ার সভাপতিত্বে আবু মুসা সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা ফারিয়ার সদস্য টিপু সুলতান, গোলাপগঞ্জ ফারিয়ার সাধারণ সম্পাদক আওয়ার আহমদ, ঢাকাদক্ষিণ ফারিয়ার অর্থ বিষয়ক সম্পাদক সুমন আহমদ, হামিদ আহমদ, রাকিব আহমদ প্রমুখ।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও ওষুধ কোম্পানিগুলোর প্রতি জোর দাবি জানান।
তাদের দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য বেতন-ভাতা এবং চাকরির পূর্ণ নিরাপত্তা প্রদান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করি। অথচ প্রতিনিয়ত আমাদের অবহেলার শিকার হতে হয়। আমাদের পেশাকে খাটো করে দেখার দিন শেষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
উক্ত কর্মসূচিতে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ ফারিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের শপথ গ্রহণ করেন।
(সুরমামেইল/এআরকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি