কানাইঘাটে এফআইভিডিবি’র আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

কানাইঘাটে এফআইভিডিবি’র আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের বেসরকারী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র আশ্রয়ন প্রকল্পের প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সভা মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

Manual3 Ad Code

সিলেট এফআইবিডিভি’র শিক্ষা ও শিশু বিকাশ কর্মসূচীর পরিচালক শিরিন আক্তারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

 

Manual2 Ad Code

সভায় এফআইবিডিভির শিরিন আক্তার বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের ৫টি গ্রাম হারাতৈল বেতু, সরুফৌদ, পর্বতপুর, মালিগ্রাম ও বড়চতুল গ্রামে এফআইবিডিভির সহযোগীতায় জার্মান ভিত্তিক একটি সংস্থার অর্থায়নে ৫ বছর মেয়াদী প্রকল্পের আওতায় ৩ কোটি ১২ লক্ষ ৪২ হাজার ৬৯৮ টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

শিশু-কিশোরসহ মোট ১০হাজার ৫শত ৩০ জন লক্ষিত জনগোষ্টি উপকৃত হবে জানিয়ে তিনি বলেন, এফআইভিডিবি’র কাজের ক্ষেত্র হচ্ছে, বয়স্ক সাক্ষরতা ও জীবনব্যাপী শিক্ষা, জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, শিশুর বিকাশ ও প্রাথমিক শিক্ষা, সমন্বিত আর্থিক সেবা, ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা।

 

এছাড়াও লক্ষ্য হচ্ছে প্রকল্প শেষে শিশুদের জন্য একটি নিরাপদ সহায়ক এবং জলবায়ু সহনশীল পরিবেশ তৈরী করা ইত্যাদি। এসব প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত থাকবেন, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ এফআইভিডিবি’র মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল এসব প্রকল্প এবং কাজের লক্ষ উদ্দ্যেশ্যে স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করার জন্য এফআইভিডিবি’র কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

সভায় বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বড়চতুল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অডিনেটর রুমানা বেগম, প্রোগ্রাম অফিসার গোলাম মস্তফা, স্পন্সরশীপ মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার তুষার কান্তি ধর, ফিল্ড ফেসিলিটেটর’দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হারুন আল রশিদ, বিশ্বজিৎ কুমার দাস, সৈয়দ রেজাউল করিম রিয়াফ, রুজিনা আক্তার, রুকসানা বেগম।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code