হবিগঞ্জে ছেলের দায়ের কোপে বাবা খুন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

হবিগঞ্জে ছেলের দায়ের কোপে বাবা খুন

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন নেশাগ্রস্ত ছিলেন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

পুলিশ ও স্থনীয় সূত্রে জানা যায়, নিহত সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন প্রায়ই নেশা করত। অনেক সময় নেশার টাকার জন্যবাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার ইয়াফিন আবারও নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বটি দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।

 

Manual5 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ওসি বলেন, ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। হয়তো নেশার টাকার জন্যেই সে তার পিতাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code