হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্তুর (প্রজেক্টাইল) আঘাতে ১১ ভারতীয়সহ অন্তত ১২ জন নাবিক আহত হয়েছেন।

 

মঙ্গলবার আঘাত হানা ‘এমটি অন পিস’ নামের ওই জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

 

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি অন পিস’-এ প্রজেক্টাইলের আঘাত হানার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, মোট ১৯ জন নাবিকের মধ্যে ১৭ জন ভারতীয়। হামলায় ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনই ভারতীয় বলে জানা গেছে।

 

Manual2 Ad Code

এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা ভারতের জন্য ‘গভীর উদ্বেগের কারণ’ উল্লেখ করে বিবৃতিতে আন্তর্জাতিক জলসীমায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানানো হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, বাণিজ্যিক জাহাজ, সমুদ্রগামী নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করা প্রয়োজন।

 

বিবৃতিতে জানানো হয়, ঘটনার পরপরই ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দরকারি সময়ে মূল্যবান সহযোগিতার জন্য আমরা ওমান সরকার ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

 

উল্লেখ্য, অক্টোবরের শুরুতেই সাতটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার এক দিনেই দু’টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়।

 

একটি কুয়েতের পতাকাবাহী জাহাজ এমটি কাজিমা থ্রি এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিপসি। কুয়েতের পতাকাবাহী ওই জাহাজে ছিলে পাঁচ ভারতীয় নাবিক। তাদের উদ্ধার করে ওমান প্রশাসন।

 

এর আগেও হরমুজে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বেশ কয়েক জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম নয়।

 

বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বার বার সরব হয়েছে নয়াদিল্লি। কিন্তু তার পরও হামলা হয়েছে। কোনও ক্ষেত্রে আহত হয়েছেন ভারতীয় নাবিকরা। কোনও ক্ষেত্রে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code