হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রাকিব মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

 

Manual3 Ad Code

সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

নিহত রাকিব মিয়া (২০) বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের একটি খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কদুপুর গ্রামের অন্তত তিনজন আহত হন। এর মধ্যে রাকিব মিয়ার আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code