জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ’লীগ নেতাকে ছিনতাই

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ’লীগ নেতাকে ছিনতাই

Manual4 Ad Code

আওয়ামী লীগ জাকারিয়া মাহমুদ। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

 

জাকারিয়া মাহমুদ ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে করিচের ব্রিজ (করিচের পুল) নামক এলাকায় কিছু লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে। এসময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে বলে জানিয়ে পুলিশ।

 

হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।

 

Manual1 Ad Code

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে ধরতে অভিযান চালায়। তাকে আটক করে ফেরার পথে গাড়ি আটকে কিছু লোক জহাকারিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে।

 

Manual6 Ad Code

হরিপুর এলাকায় পুলিশের অভিযান চালাতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ওই এলাকায় যেকোনো অভিযান পরিচালনা করতে গেলেই পুলিশকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

 

জাকারিয়া মাহমুদ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code