সিলেট ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
সিলেট:
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলাটি আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. মো নিজাম উদ্দিন, জেলা আব্দুল্লাহ আল মামুন বিন সালেহ্, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিংক আইটির এমডি নাইমুজ্জামান নাইম, মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসাইন খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাসাস জেলা শাখার সাধারণ সম্পাদক সিএম আব্দুল্লাহ আরিফ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, মো. জসিম উদ্দিন প্রকাশক ও সত্ত্বাধিকারী জসিম বুক হাউজ, লেখক আব্দুল মোবিন, কবি ইব্রাহিম ইউসুফ, কবি ও গল্পকার তানজিনা ইয়াছমীন, কবি ও জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল প্রমূখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে বইমেলা সিলেট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ আহমেদ ও সদস্য সচিব কবি মুন্নি আক্তার বলেন, বইমেলায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় প্রকাশনীসমূহ তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে। মেলার মাধ্যমে সিলেটের সংস্কৃতিমনা ও বইপ্রেমী মানুষদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
Design and developed by ওয়েব হোম বিডি