সিলেটে দুটি কফি হাউসকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

সিলেটে দুটি কফি হাউসকে ৮০ হাজার টাকা জরিমানা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে দুটি কফি হাউসকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

Manual5 Ad Code

“অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রি, পোড়া তেল ব্যবহার ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় মহনগরীর নয়াসড়ক এলাকার ‘সিপ কফি’ ও ‘কফি এক্সপ্রেস’ নামক দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।”

Manual5 Ad Code

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তারা।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিজাত কফি হাউস হিসেবে পরিচিত প্রতিষ্ঠান দুটিতে চড়া দামে কফি বিক্রির পাশাপাশি অনুমোদনহীন বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালানো হয়।

 

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে অনুমোদনহীন সস, রং ও কফি রাখার প্রমাণ পান কর্মকর্তারা। এ ছাড়া পোড়া তেল ব্যবহার ও সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্টরা সন্তোষজনক জবাব দিতে পারেননি।

 

পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির অপরাধে সিপ কফিকে ৪৫ হাজার টাকা এবং কফি এক্সপ্রেসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অভিযানে ভোক্তা অধিকার কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।

 

(সুরমামেইল/এমকেআই)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code