ডিসেম্বরে সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন দুই কর্মসূচিতে

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

ডিসেম্বরে সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন দুই কর্মসূচিতে

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

 

Manual8 Ad Code

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

Manual4 Ad Code

 

এরআগে বিকালে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ সুনামগঞ্জের তিনজন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানা গেছে।

 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমসে যোগদান করবেন, কুস্তি খেলাসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন।

 

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

Manual4 Ad Code

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। তিনি ঐতিহ্যবাহী কুস্তি খেলাসহ কান্ট্রি গেমস উপভোগ করতে সুনামগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে আয়োজন করতে প্রস্তুতি হিসেবে আজ বিকালে ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code