সিলেট ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিংড়ি শুঁটকির চালান আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা থানাধীন কনমতলী থেকে স্বফিণরগামী সড়কে মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি মিনি ট্রাক আসতে দেখে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। সংকেত পেয়ে চালকসহ দুই-তিনজন ব্যক্তি গাড়িটি রেখে পালিয়ে যান।
পরে মিনি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি পাওয়া যায়। জব্দ এসব শুঁটকির আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি পুলিশের।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং চোরাচালানের সাথে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি