সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার ভবনে আগুন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার ভবনে আগুন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি কার্যালয়সংলগ্ন ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মোগলাবাজারে ব্যাংকটির একটি শাখার ভবনের নিচতলার বারান্দায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক গ্রামীণ ব্যাংকের কার্যালয়সংলগ্ন ভবনের বারান্দায় পেট্রোলজাতীয় তরল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়নি। একটি ভবনের বারান্দায় আগুন দেওয়া হয়েছে। ওই ভবনের দোতলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় ভবনের কেয়ারটেকার থাকেন।

 

তিনি বলেন, নিচতলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ওই ভবনের কেয়ারটেকার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাশকতাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এর আগে গত ১৫ নভেম্বর সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাত পৌনে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

 

এতে জোনাল অফিসারের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কার্যালয়ের কয়েকটি স্থানে আগুন লাগে এবং কিছু জরুরি কাগজপত্র পুড়ে যায়।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code