কানাইঘাটে কৃষকদের মাঝে ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

কানাইঘাটে কৃষকদের মাঝে ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১টায় কৃষি অফিস কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সদর ইউনিয়নের ফ্রিপ কৃষকদলের কৃষক শামসুল হক ও রাজাগঞ্জ ইউনিয়নের ফ্রিপ কৃষকদলের কৃষক মঈন উদ্দিনের হাতে হাল চাষের ট্রাক্টরের চাবী তুলে দেন।

 

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি কয়ছর রশিদ, পৌর কৃষকদলের সভাপতি রাসেদুল হাসান টিটু, উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

Manual5 Ad Code

 

এ সময় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস কৃষকদের উদ্যেশে বলেন, সরকার আপনাদেরকে প্রণোদনার আওতায় হাল চাষের ট্রাক্টর বিতরণ করছেন, যার লক্ষ উদ্যেশ্যে হল কৃষকরা কম খরচে তাদের ফসলী জমি চাষ করে স্বাবলম্বি হতে পারেন। শুধু মাত্র কৃষি কাজ ছাড়া হালের ট্রাক্টর অন্য কাজে ব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী করেন তিনি।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code