বালুচর থেকে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫

বালুচর থেকে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার

Manual7 Ad Code

nachon

Manual6 Ad Code

সুরমা মেইলঃ সিলেটের বালুচর থেকে মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে সাদা পোষাকধারী র‌্যাব। আজ বুধবার (০৪ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে র‌্যাব-৯ এর সাদা পোষাকধারী একটি দল তাকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন মোটরসাইকেলে বালুচর এলাকা দিয়ে যাচ্ছিলেন। বালুচর পয়েন্ট সংলগ্ন এমসি কলেজ খেলার মাঠ এলাকায় যাওয়ার পর র‌্যাব-৯ এর সাদা পোষাকধারী একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে।

এসময় নাচন মোটরসাইকেলের পেছন থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করে। এসময় মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান- বালুচর এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে। তাকে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। নাচন বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code