সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৫

সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিহত

Manual7 Ad Code
pollise
সুরমা মেইলঃ রাজধানী ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে গোলচত্বর এলাকা এবং রাজশাহীতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছে।

রাজশাহীতে নিহত পুলিশ কর্মকর্তা এএসআই চঞ্চল কুমার সরকার একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে রাজশাহী গিয়েছিলেন।আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের আদালত এলাকার কাছে দুর্ঘটনা তিনি প্রাণ হারান।

Manual2 Ad Code

এদিকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায়  একটি চলন্ত বাসের ধাক্কায় মো. শফিক নামে ৩০ বছর বয়সী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হন।

নিহত এসআই শফিক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য ছিলেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এসআই শফিক গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বলাকা সিটিং সার্ভিসের একটি বাসে করে ফিরছিলেন।

Manual5 Ad Code

বাসটি গোলচত্বরে যাত্রী তোলার জন্য দাঁড়ালে সুপ্রভাত নামে আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে এসআই শফিকসহ বলাকা বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

এসআই শফিককে দ্রুত উত্তরার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং এতে মোটরসাইকেল আরোহী পুলিশের এএসআই চঞ্চল সরকার গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code