এবার পলকসহ ২১ জন মন্ত্রী-সাংসদকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

এবার পলকসহ ২১ জন মন্ত্রী-সাংসদকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন

Manual8 Ad Code

Pulok

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলকসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১ নামের একটি জঙ্গি সংগঠন। আজবৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে পাঠানো একটি চিঠি নাটোর প্রেসক্লাবে পৌঁছে।

চিঠিতে বলা হয়- ‘রাজশাহী বিভাগের নাটোর জেলায় প্রথম আঘাতেই যাদের নিশ্চিহ্ন করা হবে তাদের একটি তালিকা দেওয়া হল। তালিকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস, এমপি শফিকুল ইসলাম শিমুলের এপিএস আকরামুল ইসলাম, মহিলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও এমপি আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলী কুদ্দুস মুক্তি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এসএম ফিরোজ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, এইচ এম জাকির, আর্জ শেখ, আসাদ, ফেরদৌস, ভোলা, বুলবুলের নাম রয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে জুনাইদ আহম্মেদ পলক বলেন, জঙ্গি সংগঠনের হুমকি হালকাভাবে নেওয়ার কিছুই নেই। আইন-শৃংখলা প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code