জৈন্তাপুরে ২য় উমনপুর ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

জৈন্তাপুরে ২য় উমনপুর ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

Manual4 Ad Code

55

সুরমা মেইল নিউজ : সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন উমনপুর গ্রামে ‘২য় উমনপুর দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার রাত ১০টায় সম্পন্ন হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা আফতাব আলীর সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শোয়েব আহমদ চৌধুরী, রহমত আলী, মহানগর তরুণলীগের সভাপতি আব্দুল মুহিত স্বপন, নৃপেন্দ্র কুমার দাস, জামাল আহমদ, আব্দুল মোমেন মুতলিব, মানিক মিয়া, ইউসুফ আহমদ, নজির আহমদ, আজির উদ্দিন মেম্বার, সিরাজ মিয়া, আব্দুল মজিদ, নুরুল ইসলাম, মঈনুদ্দিন, লাল মিয়া, আব্দুল মজিদ, মঈনুল ইসলাম আয়ানী, ইউসুফ আহমদ সুজন, সিরাজ মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তরা বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। বর্তমান প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে নিতে তৃণমুল পর্যায়ে এরকম টুর্ণামেন্টের ভুমিকা অপরিসীম।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code