ইসলাম রক্ষায় শহীদ হতে সকল ঈমানী মুসলিম প্রস্তুত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

ইসলাম রক্ষায় শহীদ হতে সকল ঈমানী মুসলিম প্রস্তুত

Manual4 Ad Code

55339
সুরমা মেইল নিউজ : ইসলাম রক্ষায় শহীদ হতে সকল ঈমানী মুসলমান প্রস্তুত বলে মন্তব্য করেছে সিলেট জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা। রবিবার (২৭ মার্চ) বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন- সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন- শহীদ হওয়ার কথা জীবনে বার বার শুনেছেন কিন্তু দেখেননি। তবে এবার দেখতে পাবেন মুসলমান কিভাবে শহীদ হয়। বর্তমান বিশে^ ৫৮টি দেশে রাষ্ট্র ধর্ম রয়েছে। তার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রধর্মে ইসলাম রয়েছে ২৭টি দেশে, খৃষ্টান ধর্ম রয়েছে ২৬টি দেশে ৫টি দেশে রয়েছে অন্যান্য ধর্ম। সংবিধানের ৫ম সংশোধনীতেও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়েছে। এই সংবিধানের ২য় অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মালম্বীগণ তাদের ধর্ম পালনে রাষ্ট্র নিশ্চিত করবে। তারপরেও ৯২ ভাগ মুসলমানদের কথা বিবেচনা না করে গুটি কয়েক নাস্তিকদের দাবির মুখে রিট যদি বহাল রাখা হয় এবং ইসলামকে বাতিল করা হয়, তবে ১৪৪ ধারা আইন জারি করে, কারফিউ জারি করে বাংলার মুসলমানদের স্তব্ধ করা যাবে না। প্রয়োজনে ৯০ লাখমুজাহিদ শহীদ হতে প্রস্তুত রয়েছে। একজন ঈমানী কর্মী বেঁচে থাকতে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কটুক্তি করতে পারবে না। হত্যা নির‌্যাতন করে ইসলামী আন্দোলন বন্ধ করা যায় না। ইসলাম রক্ষায় যেকোন ঈমানী আন্দোলনে অগ্র সৈনিক হিসেবে কাজ করবে। আর এজন্য হেফাজতের লাখ লাখ কর্মী শহীদ হতে প্রস্তুত।

ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী মোঃ ফখর উদ্দীনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেট জেলা সহ সভাপতি আব্দুল করীম, সেক্রেটারী নাজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী লোকমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code