তনু হত্যার বিচার দাবিতে ৩ এপ্রিল ছাত্র ধর্মঘটের আহ্বান

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬

তনু হত্যার বিচার দাবিতে ৩ এপ্রিল ছাত্র ধর্মঘটের আহ্বান

Manual6 Ad Code

images (1)

সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে আগামী ৩ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের আহ্বান জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল। এর আগে দুপুর থেকে শাহবাগে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code