আবারও ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার আশরাফুল

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

আবারও ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার আশরাফুল

Manual1 Ad Code

images

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বর মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চতুর্থ আসর। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩ বছর পর ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে, এবারের বিপিএল দিয়েই আবারো মাঠে নামবেন আশরাফুল। যদিও আশরাফুলের আর ৪ মাস পর অর্থাৎ আগস্টেই শেষ হচ্ছে আশরাফুলের নিষেধাজ্ঞার সময়সীমা। গতবারের ৬টি দল নিয়েই এবাবের আসর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল – এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাহী কর্মকর্তা জালাল ইউনুস। গত ৩ আসরের প্রতিটি ম্যাচই মাত্র দুটি শহর ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে, কিন্ত এবার যেনো বিপিএলের ম্যাচ সারা দেশব্যাপী হয়- এমনটাই প্রত্যাশা দেশের অগনিত ক্রিকেটপ্রেমীদের! বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টারের ফেরার মঞ্চ হিসেবে ধরা হচ্ছে বিপিএল এর চতুর্থ আসরকে। সবকিছু ঠিক থাকলে হয়ত আসছে বিপিএল দিয়েই নিজের ক্যারিয়ারের শেষ পর্ব শুরু করবেন লিটল জিনিয়াস আশরাফুল। সে লক্ষেই নিজেকে প্রস্তুত রাখছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code