সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ কারাগারে

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ কারাগারে

Manual7 Ad Code

index
সুরমা মেইল নিউজ : কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমদ চৌধুরী ফয়েজের জামিন নামঞ্জুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

Manual3 Ad Code

রবিবার (০৩ এপ্রিল) আহমেদ চৌধুরী ফয়েজ ২০১৪ সালের একটি বিস্ফোরক মামলা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ওই মামলা আজ তিনি মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এক বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমদ চৌধুরী ফয়েজের নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code