সানি শেক্সপীয়রের জুলিয়েট নয়!

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

সানি শেক্সপীয়রের জুলিয়েট নয়!

Manual4 Ad Code

sunny-leone-1439621428

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউড মাতানো আলোচিত অভিনেত্রী ও সাবেক পূর্ণ স্টার সানি লিওনের। প্রথমবারের মতো তিনি সুযোগ পেলেন বি- টাউন সাম্রাজ্যের বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার। হোক সেটি আইটেম গান, তাতে কী। মানুষ তো তাকে শাহরুখের পাশেই দেখবে এক ছবিতে। এই আনন্দে আপাতত খোশ মেজাজে আছেন সানি। তবে নতুন করে আরো এক সুযোগে বেশ উচ্ছ্বসিত তিনি। সেটি হলো, এবার এই লাস্যময়ী অভিনয় করতে যাচ্ছেন বিশ্বজুড়ে প্রেমিকদের প্রিয় নাম ‘জুলিয়েট’ চরিত্রে। জানা গেছে, আহমেদ খানের পরিচালনায় জুলিয়েট চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। তবে এটি শেক্সপীয়রের কালজয়ী জুলিয়েট চরিত্র নয়। বেবিডল অভিনয় করবেন হিন্দিতে রিকেম হতে যাওয়া পাঞ্জাবী চলচ্চিত্র ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’-এ। কিছুদিন আগে শোনা গিয়েছিল সালমান খানের প্রোডাকশন এই ছবিটি রিমেক করতে চলেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, আহমেদ খান ছবিটি তৈরি করছেন। ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’ ছবিতে নায়কের ভূমিকার রয়েছেন টেলিভিশন অভিনেতা মনীশ পাল। এদিকে বলিপাড়ার আরো এক চমক জাগানিয়া খবর হলো শাহরুখের পর এবার আমির খানের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি। জানা গেছে, আমিরের ‘দঙ্গল’ ছবিতে নাকি দেখা যাবে তাকে। তবে সেটি কোনো চরিত্রে অভিনয় নাকি আইটেম গানে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code