সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানীনগরে সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে রাকিবুদ দৌলা (৩৫) ও আকবর আলী (৬০) নামে দুই ব্যাক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাঁত জন। বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- মাদারীপুর জেলার কাশিমপুরের তারা মিয়া (২৮), কিশোরগঞ্জ জেলার পশ্চিম জগৎচরের আছাদুজ্জামান, ওসমানীনগরের শেরপুরের হাজী হুসাইন আহমদ (৫৫), আছদ্দর আলী (৩৫) বাকিদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী পিকআপ ভ্যানটি (ঢাকা-য়-২৫৩) একই দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-২১৫৩) ও আরেকটি ঠেলা ভ্যানকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ ব্রাহ্মণ গ্রাম নামক স্থানে পিছন দিক থেকে ধাক্ষা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি ও সিএনজি অটোরিকাশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে দ’জনের মৃত্যু হয়। আহত হয় আরো অন্তত ৭ জন।
খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি এবং ঠেলা ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি