বিগ ব্যাশে মুস্তাফিজ নিয়ে কাড়াকাড়ি!

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

বিগ ব্যাশে মুস্তাফিজ নিয়ে কাড়াকাড়ি!

Manual7 Ad Code

download (3)

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিতে বিশ্বের অনেক লিগের দল তাকিয়ে আছে। পাকিস্তান সুপার লিগে তাকে দলে নেয়া হলেও তিনি খেলতে যেতে পারেননি। ইংল্যান্ডের কাউন্টি দল সাক্সেস এই পেসারকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আর আইপিএল-এর দল সানরাইজার্স হায়দরাবাদ মুস্তাফিজের দাপটে বড় দলে পরিণত হয়েছে। এবার মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাশে। তাকে দলে নিতে ইতোমধ্যে কয়েকটি ক্লাবের নজর আছে।

Manual5 Ad Code

বিগ ব্যাশের সাতটি ক্লাবের অন্তত একটি করে বিদেশী খেলোয়াড়ের কোটা খালি আছে। ইংল্যান্ডের লুক রাইট ও কেভিন পিটারসেনের সঙ্গে চুক্তি করে শুধু মেলবোর্ন স্টার্স নিজের কোটা পূরণ করেছে।

এদিকে মেলবোর্ন রেনেগ্যাডস মুস্তাফিজকে দলে নিতে দৌঁড়-ঝাপ শুরু করে থাকতে পারে। কারণ ক্লাবটির অন্যতম পরিচালক টম মুডি আইপিএল-এ মুস্তাফিজের কোচ। রেনেগ্যাডসের বিদেশী খেলোয়াড়ের দুটি কোটা এখনও পূর্ণ হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে তারা চুক্তি করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Manual2 Ad Code

মুডির সঙ্গে মুস্তাফিজুরের ঘনিষ্ট সম্পর্কের কারণে রেনেগ্যাডস ২০ বছর বয়সী এই পেসারের সঙ্গে সহজেই চুক্তি করতে পারে।

Manual8 Ad Code

বিগ ব্যাশের গত মৌসুমে হতাশাজনক বিদায়ের পর ক্লাবটির কোচ ডেভিড সাকের বোলিং লাইন শক্তিশালী করার কথা জানিয়েছিলেন। ‘দ্য এইজ’কে তিনি বলেছিলেন, সত্য বলতে কি, সম্ভবত আমাদের একজন বিদেশী বোলার দরকার।

এদিকে সিডনি সিক্সার্স অধিনায়ক ময়েস হেনরিকস আইপিএল-এ মুস্তাফিজের সঙ্গে সানরাইজার্সের হয়ে খেলছেন। সতীর্থকে তিনি ‘লিটল জিনিয়াস’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই হেনকিকসের হাত ধরে সিক্সার্সও ফিজের সঙ্গে চুক্তি করতে পারে।

এদিকে সিডনি থান্ডারের সাবেক অধিনায়ক ও নতুন ম্যানেজার মাইক হাসি আইপিএল-এ একজন কমেন্টেটর হিসেবে কাজ করছেন। ফিজের অনেক প্রশংসাও করছেন তিনি। হাসিরও লক্ষ্য থাকতে পারে বাংলাদেশী কাটার মাস্টার।

Manual8 Ad Code

যদি বিগ ব্যাশের কোনো ক্লাবে খেলতে যান, তাহলে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই লিগে খেলার গৌরব অর্জন করবেন মুস্তাফিজ। এর আগে সাকিব আল হাসান স্ট্রাইকার্স ও রেনেগ্যাডসের হয়ে খেলেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code