আবার বিয়ে করছেন তিনি !

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

আবার বিয়ে করছেন তিনি !

Manual7 Ad Code
images (3)
বিনোদন ডেস্ক : অনেক আগেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে এক দশকের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জড়িয়েছেন নতুন সম্পর্কে। সেই সম্পর্কের কথা নিজেই স্বীকার করেছেন নায়িকা। শুধু তাই নয়, এবার নাকি বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন তারা।
শ্রাবন্তীর জীবনের নতুন সঙ্গী কৃষাণ ভ্রজ, পেশায় মডেল। দুজনের পরিচয় এক বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে গিয়ে। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে মিডিয়ায় বেশ মুখোরোচোক খবর প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে শ্রাবন্তী জানান, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি এভাবে আগে কখনো ভাবিনি। আরও জানালেন, মাসখানেকের মধ্যেই বাগদানের মাধ্যমে সেই সম্পর্কের আনুষ্ঠানিকতাও সেরে নেবেন তারা। এর আগে আমি দুইবার সম্পর্কে জড়িয়েছি। এরমধ্যে একবার বিয়ে পর‌্যন্ত গড়ায়। আমাদের দুজনেরই আগের সম্পর্কগুলোয় দারুণ তিক্ত অভিজ্ঞতা। কৃষাণ আমার জীবনে এমন স্থিরতা এনে দিয়েছে, যা আগে কখনও পাইনি। এখানেই শেষ নয়, বাগদানের উপলক্ষে এরই মধ্যে রোহিত বালের নকশা করা আনারকলি কিনেছেন শ্রাবন্তী। কৃষাণ-এর কাছ থেকে একটি সোনার আংটিও উপহার পেয়েছেন তিনি।
এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ছেলে ঝিনুকের জন্ম। তাদের ছেলে ঝিনুক এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। জানা যায়, ঝিনুকও নাকি কৃষাণের দারুণ ভক্ত।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code