১৩ মে মুক্তি পাচ্ছে আলেকজান্ডার অভিনীত ‘রুদ্র’

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

১৩ মে মুক্তি পাচ্ছে আলেকজান্ডার অভিনীত ‘রুদ্র’

Manual3 Ad Code
1111
বিনোদন ডেস্ক : আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সায়েম ইমাম জাফরী পরিচালিত অ্যাকশন ও রোমান্টিকধর্মী ছবি ‘রুদ্র’। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন এ বি এম সুমন ও পিয়া বিপাশা।  রাজধানী ঢাকাসহ কক্সবাজার ও সিলেটের মনোরম লোকেশনে এ ছবির শুটিং হয়েছে। চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে প্রশংসিত হওয়ার পাশাপাশি বোর্ডের সদস্যদের কাছ থেকে উৎসাহসূচক বাহবাও কুঁড়িয়েছে।
লন্ডন থেকে চলচ্চিত্রের ওপর পড়ালেখা করে আসা পরিচালক সায়েম ইমাম জাফরী ‘রুদ্র’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার ভিএফএক্স জ্ঞানও কাজে লাগিয়েছেন।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, আমি চেষ্টা করেছি, ভালো মানের একটি অ্যাকশননির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে। প্রয়োজন অনুযায়ী ভিএফএক্স-এর ব্যবহারও করেছি। এই চলচ্চিত্রে দর্শকরা নায়কের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। চলচ্চিত্রটি নিয়ে আমি দারুণ আশাবাদী।
এ বি এম সুমন ও পিয়া বিপাশা ছাড়াও ‘রুদ্র’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, শতাব্দী ওয়াদুদ, ডন, আহমেদ শরীফ, আনোয়ার সিরাজী, মিতু প্রমুখ। এতে ৬টি গান স্থান পেয়েছে। গানগুলোর কথা, সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শুভ্র, রায়হান ও নাফিজ। এদের পাশাপাশি গান লিখেছেন মিতু এবং গানে কণ্ঠ দিয়েছেন শিখা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code