হাউজিং এস্টেটে সন্ত্রাসীদের কুপে বৃদ্ধা আহত

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

হাউজিং এস্টেটে সন্ত্রাসীদের কুপে বৃদ্ধা আহত

Manual3 Ad Code

21530

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। বুধবার (১১ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম শফিক আহমদ। তিনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের বাবা।

Manual4 Ad Code

জানা যায়- বুধবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসার সামনে একটি টং দোকানে বসে চা পান করছিলেন শফিক আহমদ। হঠাৎ চারটি মোটরসাইকেল ও একটি সিএনজি-অটোরিকশা যোগে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী ওই টং দোকানের সামনে এসে তাকে কুপিয়ে আহত করে চলে যায়। এ সময় তারা জাহেদ তালুকদারের বাবা কে এমনটা জানতে চায় বলে জানিয়েছেন এলাকার কয়েকজন। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকলে এক পর্যায়ে শফিক মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করেন।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গউছুল আলম বলেন- কে বা কারা শফিক আহমদকে কুপিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code