কপালে সুখ সইলও না ক্যাটরিনার!

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

কপালে সুখ সইলও না ক্যাটরিনার!

Manual4 Ad Code

images (3)

বিনোদন ডেস্ক : ভেবেছিলেন হয়তো রেগে যাওয়া প্রিয় মানুষটা ফিরে আসবে। সেই অপেক্ষায় ফাঁকা বাড়িতে ৪ মাস ধরে বাস করছিলেন ক্যাটরিনা কাইফ। অনেক সাধ করে সেই বাড়ি সাজিয়েছিলেন। সব ফেলে এককথায় তাঁর জন্যই নিজের ছোট্ট ফ্ল্যাটটা থেকে চলে এসে দু’জনে ঘর বেঁধেছিলেন একসঙ্গে। কিন্তু, কপাল এমনই সুখ আর সয়নি।

Manual3 Ad Code

কিছুদিন আগে ছবির শ্যুটিং-এ যখন রণবীর কপূরের মুখোমুখি হয়েছিলেন, তখনই বুঝে গিয়েছিলেন তাঁদের বানানো সংসার ভেঙে গিয়েছে। কারণ, ব্যক্তিগত জীবনের দূরত্ব যখন রণবীর পেশাগত জীবনে টেনে আনলেন, চিত্রনাট্যের প্রয়োজনে শুটিংয়ে ক্যাটরিনাকে চুমু খেতেও অস্বীকার করলেন, তখনই বুঝে গিয়েছিলেন আর কিছু অবশিষ্ট নেই।

Manual1 Ad Code

এমনকী, চুমু যাতে খেতে না হয় তার জন্য পরিচালক অনুরাগ বসুর সামনেই চিত্রনাট্যে সিন রদবদল করে দেন রণবীর।

রণবীর কপূরের এই আচরণ আর নিতে পারলেন না ক্যাটরিনা। সেদিন থেকেই মনটা আরও একবার ভাঙতে শুরু করেছিল। রণবীর বাড়ি ছাড়ার পর ক্যাটরিনা অন্যত্র চলে যাওয়ার উদ্যোগটা নিলেও, তিনি বাস্তবে বাড়ি ছাড়ছিলেন না। তাঁর আশা ছিল ভুল বোঝাবুঝি সেরে রণবীর হয়তো ফেরত আসবেন। তা হওয়ার নয় বুঝতে পেরেই এবার বাড়ি ছাড়লেন ক্যাটরিনা। বান্দ্রায় অন্য একটি ফ্ল্যাটে চলে গেছেন তিনি, বলে জানা গেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code