শিল্পায় হতাশ বাংলা!

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

শিল্পায় হতাশ বাংলা!

Manual6 Ad Code
download (4)
বিনোদন ডেস্ক : বলিউডের নায়িকা বলে কথা! তিনি আসবেন, ভক্তদের কাছে তার কথা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদেরও আগ্রহের কমতি ছিলো না। কিন্তু তাতে জল ঢাললেন শিল্পা শৈঠি। টানা সাড়ে চার ঘন্টা সাংবাদিকদের বসিয়ে রেখে জানালেন তিনি বিশ্রামে আছেন। হতাশ করলেন নায়িকা। এখানেই শেষ নয়, দ্বিতীয় পর্ব বাকি। যে কারণে শিল্পার আসা, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘প্যাশন ফর ফ্যাশন’শীর্ষক ফ্যাশন শোতে অংশ নেবেন তিনি।

সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হতে বাজলো সাড়ে আট। দেশি মডেলদের পারফর্মেন্স এ মুগ্ধতাও ছড়ালো। পোষাকের নকশা আর মডেলদের রূপের ঝলকে কিছুক্ষণ বুঁদ হয়ে থাকলেও শিল্পার জন্য অপেক্ষাই ছিলো আগতদের মনে। অনুষ্ঠানের শেষে ঘোষণায় এলো শিল্পার নাম। তিনি এলেন। এক মিনিটেরও কিছু কম সময় হাটলেন। এবং থামলেন। শিল্পা কি শুধু হতাশ করতেই জানেন?

আওড়ালেন কিছু মুখস্থ বুলি- বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার জন্য।চমৎকার আয়োজন। বাংলায় দুটি বাক্য বললেন শিল্পা। তোমাকে ভালোবাসি এবং তুমি ভীষন মিষ্টি। কার মুখ থেকে এ অমৃত বাক্য শুনেছেন শিল্পা বাংলার দেশে এসে, সে আর জানা হলো না। কিন্তু শিল্পা শেঠিকে যে টকই লাগছিলো আগতদের। নিন্দা আর ক্ষোভ নিয়ে প্রত্যেকেই ঘরে ফিরলেন। জানা যায়, আয়োজক প্রতিষ্ঠান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দ্বন্দের জেরে সুখের হয়নি শিল্পার এ আগমন। অনুষ্ঠানজুড়ে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে।

Manual6 Ad Code

দেশি মডেলদের গায়ে পোশাক চড়িয়েছেন রেড, আম্বার, নূর-এ-জান্নাতসহ বাংলাদেশ ও ভারতীয় বেশকিছু ব্র্যান্ড। অনুষ্ঠানে মোট ১৫টি কিউতে অংশ নেন বলিউড অভিনেত্রী শিল্পাসহ বাংলাদেশের মডেল ইমি, হীরা, মিলি, রাইসা প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code