সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দকড়িতে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন। রোববার (১৫ মে) ভোরে স্থানীয় লাকুয়াপাড়া নয়াবীল নামক হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতে নিহত- রুবেল (১৬) উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও দকড়ি গ্রামের তেরা মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান- রোববার ভোরে ফজরের নামাজ পড়ে স্থানীয় হাওরে রুবেলসহ ৩জন মাছ ধরতে যায়। এসময় আবহাওয়া পরিস্থিতি খারাপ দেখে সে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়। এদিকে, আজ রোববার বাদ আসর উমাইরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে রুবেলের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
কোম্পানীগঞ্জঃ উপজেলার খয়েরগাঁও হাওরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি