প্রথমদিনেই সাড়ে ৬ কোটির ঘরে ‘আজহার’!

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

প্রথমদিনেই সাড়ে ৬ কোটির ঘরে ‘আজহার’!

Manual8 Ad Code
images (6)
বিনোদন ডেস্ক : গত ১৩ মে বলিউড পর্দায় মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজহার’। মুক্তির সাথে সাথেই সোশ্যাল সাইটসহ গণমাধ্যমে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছবিটি। শুধু তাই নয়, ছবিটি মুক্তির প্রথম দিনেই উঠিয়ে নিয়েছে প্রায় সাড়ে ছয় কোটি রুপি!
বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমি অভিনীত সিনেমাটি ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত। আর তাই সবার মধ্যেই দারুন কৌতুহল যে, কিভাবে বিতর্কিত ক্রিকেটার আজহার উদ্দিনকে ইমরান হাশমির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নির্মাতা!
ছবিতে ক্রিকেটার আজহার উদ্দিনের ক্রিকেট জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনকেও তুলে ধরা হয়েছে! টনি ডি’সুজার নির্মাণে ছবিটিতে আজহারের চরিত্রে অসাধারণ অভিনয় করার পূর্ভাবাস দিয়েছিলেন ইমরান হাশমি, মুক্তির প্রথম দিনে যেন সে কথারই প্রমাণ করলো।
ভারতজুড়ে মোট ২১০০ সিনে পর্দায় মুক্তি পেয়েছে ইমরান হাশমির ‘আজহার’। ছবিটি নির্মানে মোট খরচ ৩৮ কোটি রুপি। এরমধ্যে ২৮ কোটি নির্মাণ খরচ, আর ১০ কোটি প্রিন্ট ও প্রমোশন খরচ! চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে ‘আজহার’-এর অবস্থান ৭ম।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code