সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের গুনতুর জেলার লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন শপিংমলের দেয়াল ধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনের নির্মাণ কাজ করার সময় হঠাৎ করেই মাটিসহ এর দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত ৮ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। অপরজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: এনডিটিভি
Design and developed by ওয়েব হোম বিডি