আমি মুসলিম বিরোধী নই : ট্রাম্প

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

আমি মুসলিম বিরোধী নই : ট্রাম্প

Manual6 Ad Code

images (1)

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দরে ফ্রন্টলাইনার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মুসলিম বিরোধী নই, কিন্তু সন্ত্রাস বিরোধী। বৃটেনের আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে মার্কিন এ ধনকুবের সন্ত্রাসবাদ মোকাবিলায় মুসলিমদের এগিয়ে আসার আহ্বান জানান এবং পুলিশকে সহযোগিতা করতে বলেন।

আমেরিকায় মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা’ বলেছিলেন। ক্যামেরন অভিযোগ করেন ট্রাম্প মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। ক্যামেরনের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন ট্রাম্প। ট্রাম্প গত বছর আমেরিকায় মুসলিমদের প্রবেশ সাময়িক নিষিদ্ধের দাবি জানান। তখন তিনি রিপাবালিকান দলের ফ্রন্ট-লাইনার ছিলেন না।

Manual2 Ad Code

সাক্ষাৎকারে ট্রাম্প  আরো বলেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট নই। মুসলিমদের আমেরিকায় প্রবেশ নিষদ্ধ করাটা ছিল একটা সাজেশন মাত্র। কিন্তু ট্রাম্প যখন এ মন্তব্য করেন, বিশ্বের বিভিন্ন নেতারা তার মন্তব্যের কড়া সমালোচনা করেন।

Manual3 Ad Code

ট্রাম্প বলেন, আপনি যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন সুইডেনের মতো উন্নত দেশগুলো থেকে কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না। মুসলিম বেশি সন্ত্রসীরা বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে। তাই মুসলিমদের পুলিশকে সহযোগিতা করতে বলেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের সমালোচনা করেন ট্রাম্প। বলেন, সাদিক একজন ‘অজ্ঞ’ ব্যক্তি। সুত্র : বিবিসি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code