হলিউডে মৌসুমী-সানি পুত্র ফারদিন

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

হলিউডে মৌসুমী-সানি পুত্র ফারদিন

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : মৌসুমী-সানি পুত্র ফারদিন এহসান স্বাধীন। বর্তমানে আমেরিকায় ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন তিনি। সেখানে পড়াশোনার পাশাপাশি হলিউডের সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করছেন বলে জানিয়েছেন ফারদিন। জানা গেছে, কেনি গেগ ও ডেভন ডাউন নির্মাণ করছেন ‘সিনথিয়া’ শিরোনামের চলচ্চিত্র। এতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ফারদিন। গতকাল রোববার থেকে এ সিনেমার শুটিং শুরু হয়েছে বলেও জানা গেছে।  বাবা-মা দুজনে অভিনয়শিল্পী হলেও পুত্র ফারদিনের ইচ্ছে ক্যামেরার পেছনে কাজ করার। সে লক্ষ্যে তিনি কাজ করছেন। ইতোমধ্যে তিনি নির্মাণ করেছেন টিভি নাটক। তার নির্মিত টেলিমুভি ডেস্টিনেশন দর্শক মহলে বেশ প্রশংসাও কুড়িয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code